1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 21, 2026, 8:59 pm
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন

*রংপুরের তারাগঞ্জে ০৬ বছরের কন্যা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি।*

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 86 Time View

 

১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। রংপুরের তারাগঞ্জে ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করার অভিযোগে মোঃ সামিনুর রহমান (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামিনুর রহমান তারাগঞ্জ থানাধীন কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।

 

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, অভিযুক্ত সামিনুর ভুক্তভোগী ঐ শিশুর প্রতিবেশী। শিশুটির মা একটি লেদার কোম্পানিতে সকাল ০৬.০০ টা থেকে বেলা ০২.০০ টা পর্যন্ত কাজ করে। গত ২৭ আগস্ট, ২০২৬ তারিখ বেলা ০৩.০০ টার দিকে শিশুটির মা কোম্পানি থেকে বাড়িতে ফিরে আসে। তিনি নিজ বাড়ীতে কাজ করার সময় বিকাল ০৫.৩০ ঘটিকার সময় শিশুটিকে আসামির বাড়ির দিক থেকে খুড়িয়ে খুড়িয়ে আসতে দেখেন। শিশুটির মা তাকে এভাবে হাঁটার কারণ জিজ্ঞাসা করলে সে আসামির দ্বারা ধর্ষণের কথা তার মাকে জানায়। ঘটনা জানার পরে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করেন। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ আগস্ট তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৬)।

 

৪। মামলা দায়েরের পরে, আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তারাগঞ্জ থানার ছয় বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সামিনুর রহমান (১৯) কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত….

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩

তারিখঃ ৩০/০৯/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com