1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 3:21 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

*ঠাকুরগাঁওয়ে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য (৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল) এবং ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার।*

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026
  • 107 Time View

 

১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

 

২। ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। আজ সকালে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন হলো হরিপুর থানার কোশগাঁও গ্রামের মোঃ এনাবুলের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মোঃ তোফাজ্জল @ তফজুল (২৮)।

 

৩। এসআরবি এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০২ অক্টোবর, ২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন বেলুয়া গ্রামের জাদুরানি হতে বনগাঁওগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে আসামি জসিম উদ্দিনের মোটর সাইকেল থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল জব্দ করে এবং জসিম উদ্দিনকে গ্রেফতার করে। আসামি জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় হরিপুর থানাধীন বরুয়াল গ্রামের মোঃ তোফাজ্জল @ তফজুল এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তোফাজ্জলের বাড়ি তল্লাশীকালে তার শয়নকক্ষের শোকেসের ভেতর থেকে ৬২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময়, তোফাজ্জলকে গ্রেফতার করা হয়।

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবা-০১৭৭৭৭১১৩০৩

তারিখ- ০২/১০/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com