1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 24, 2026, 4:02 pm
শিরোনামঃ
*ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মান্নান বিপুল ভোটে নির্বাচিত রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শেষে সাক্ষাৎকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, মেলা বসিয়ে জনবল নেবে ৭০ প্রতিষ্ঠান *রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ১৬৪৮ পিস ইয়াবা, ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিনজনকে গ্রেফতার।* রাণীশংকৈলে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ১৬৪৮ পিস ইয়াবা, ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিজনকে গ্রেফতার।* *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান

*লালমনিরহাটের আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ; এসআরবি-১৩ এর অভিযানে অভিযুক্ত গ্রেফতার।*

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026
  • 31 Time View

 

 

১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। লালমনিরহাটের আদিতমারীতে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুরনবী (২০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরনবী আদিতমারী থানার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের মোঃ নবিয়ার হোসেনের ছেলে এবং ভুক্তভোগী ঐ নারীর জ্যাঠাতো দেবর।

 

৩। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ নারীর স্বামী তিন বছর ধরে দুবাই প্রবাসী। অভিযুক্ত নুরনবীর বাড়ি ঐ নারীর বাড়ির পাশাপাশি হওয়ায় প্রায় সময়ই নানারকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঐ নারী নুরনবীর প্রস্তাবে রাজি না হওয়ায় সে তার ওপর ক্ষিপ্ত হয়। গত ২০ সেপ্টেস্বর, ২০২৬ তারিখ রাত ০১.০০ ঘটিকার দিকে ঐ নারী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে নুরনবী কৌশলে ঐ নারীর ঘরে প্রবেশ করে লুকিয়ে পড়ে। ঐ নারী ঘরে ফিরে আসলে রাত ০১.৪০ ঘটিকার দিকে নুরনবী ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। গত ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ গৃহবধূ আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-২০)।

 

৪। মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১২.১০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দীঘলটারী গ্রামের মোঃ ইসলাম (৪৫), পিতা-ওহাব এর বাড়িতে অভিযান পরিচালনা করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুরনবী’কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত….

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩

তারিখঃ ০৩/১০/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com