
১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
২। লালমনিরহাট ও রংপুরে দুইটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৮৫ পিস ইয়াবা এবং সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে এবং আজকে সকালে অভিযান চালিয়ে মাদক জব্দসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

৩। এসআরবি’র চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ০২ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৮.১০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাশীরাম গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮৫ (তিনশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময়, মোঃ শাহিদুল ইসলাম (২৫), পিতা- মোঃ মকছুদার রহমান, সাং- খোর্দ্দ বিছন্দই, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করা হয়।

৪। পৃথক অপর একটি অভিযানে ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন আলমপুর চাকলা গ্রামের লিটন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩.৫ কেজি গাঁজাসহ ০৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো তারাগঞ্জ থানাধীন আলমপুর চাকলা গ্রামের মোঃ লিটন ইসলাম (৩৭), পিতা-মোঃ জয়নাল আবেদীন ও কুর্শা মন্দিরপাড়া গ্রামের শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), পিতা-মৃত দূর্গা চন্দ্র রায়, কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জঙ্গলপুর গ্রামের মোঃ আল-আমিন (১৯), পিতা-সেলিম মিয়া এবং খায়রুল আলম রনি (২৬), পিতা-জহিরুল আলম।

৫। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবা-০১৭৭৭৭১১৩০৩
তারিখ- ০৩/১০/২০২৬ খ্রিঃ।
Leave a Reply