1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 7:52 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আলোচনা।

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026
  • 146 Time View

 

 

ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ জাহিদুর রহমানের সঙ্গে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার রাণীশংকৈলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ আলোচনায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

আলোচনায় বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

এ সময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে রাণীশংকৈলের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আগামী দিনেও এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ ও আলোকসজ্জার ব্যবস্থা, সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনা শেষে সংসদ সদস্য পূজা উদযাপন কমিটি, সাংবাদিক সমাজ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

সভায় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

স্টাফ রিপোর্টার অতুল বসাক দৈনিক বাংলা কণ্ঠ। ০১৩৩৯৩৫৩১৬৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com