
অতুল বসাক (সিফা), স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলা কণ্ঠ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিনব কৌশলে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। মাদক পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নারীদের ব্যবহার এবং গর্ভবতী সেজে চলাফেরার অভিযোগও সামনে এসেছে। এ সংক্রান্ত কিছু ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওচিত্রে কয়েকজন নারী ও পুরুষকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে চলাফেরা করতে দেখা যায়। ভিডিওতে কয়েকটি শিশুকেও দেখা গেছে। এছাড়া এক নারীর হাতে সন্দেহজনক বস্তু রয়েছে বলে ভিডিও ধারণকারী পক্ষের দাবি। তবে ভিডিওতে থাকা বস্তুগুলো আসলে মাদক কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
স্থানীয়দের অভিযোগ, সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে মাদক কেনাবেচা ও সরবরাহের অভিযোগও রয়েছে। অভিযোগ উঠেছে, চক্রটি সাধারণ মানুষের সন্দেহ এড়াতে নারী, শিশু ও পরিবারের সদস্যদের আড়াল হিসেবে ব্যবহার করছে।
ভিডিও ও অভিযোগে ‘আনিকা’ নামের এক নারীর নেতৃত্বে মা
Leave a Reply