
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং যুবসংঘ রাণীশংকৈলের সাধারণ সম্পাদক অতুল বসাক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে অতুল বসাক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভ
Leave a Reply