
স্টাফ রিপোর্টার: অতুল বসাক
যুবসংঘ রাণীশংকৈল ক্লাবের জমি সংক্রান্ত চলমান মামলার শুনানিকে কেন্দ্র করে সমাধানের লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমানের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন যুবসংঘ রাণীশংকৈল ক্লাবের সভাপতি চাষী মোহাম্মদ এনামুল হক এবং সাধারণ সম্পাদক অতুল বশাক।
আলোচনায় ক্লাবের জমি সংক্রান্ত মামলার বিভিন্ন বিষয়, জমির কাগজপত্র ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। একই সঙ্গে বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করে দ্রুত ও সুষ্ঠু সমাধানের পথ বের করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, যুবসংঘ রাণীশংকৈল ক্লাবটি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। ক্লাবের জমি সংক্রান্ত জটিলতার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন তারা।
সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত দিক পর
Leave a Reply