
মোঃমাহাবুব আলম (জেলা প্রতিনিধি) দৈনিক বাংলা কন্ঠ।
আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র সংস্থা ট্রাস্টের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ মাসুদ রানা। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের সদস্যরা।
সম্প্রতি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানাকে ফুল দিয়ে বরণ করে নেন। তাঁর এ অর্জনে প্রেসক্লাবের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, আইনগত সহায়তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন এ পদে থেকে সাংবাদিক মোঃ মাসুদ রানা সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের।
উপজেলা প্রেসক্লাবের সদস্যরা তাঁর পেশাগত ও সাংগঠনিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে
Leave a Reply