
স্টাফ রিপোর্টার: অতুল বসাক | দৈনিক বাংলা কণ্ঠ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর কাঁঠালতলী এলাকায় মোঃ আব্দুল মাবুদ (পিতা: মোঃ মোবারাক, মাতা: নাজমা বেগম) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মাবুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রতিদিনের মতো সারাদিন কাজকর্ম করেন। পরে বিকেলের দিকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তিনি গলায় দড়ি দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply