
আপনার এলাকায় শিগগিরই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে পারে। এ কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন। তবে তথ্য সংগ্রহের নির্দিষ্ট তারিখ, স্থান ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করুন।
বিশেষ সতর্কবার্তা: ফ্যামিলি কার্ডের তথ্য দিতে কোনো টাকা লাগে না। কেউ তথ্য সংগ্রহের নামে টাকা দাবি করলে সতর্ক থাকুন এবং যাচাই ছাড়া কাউকে টাকা দেবেন না।
মো: মাহাবুব আলম
জেলা প্রতিনিধি
দৈনিক বাংলা কন্ঠ
Leave a Reply