
স্টাফ রিপোর্টার: অতুল বসাক (দৈনিক বাংলা কণ্ঠ)
সমসাময়িক কৃষি পরিস্থিতি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সুষ্ঠু সার ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের সার ডিলারদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাহিদুল রহমান জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩
সবার সভাপতি তো করেন ইসরাত জাহান উপজেলা নির্বাহী অফিসার রানী শংকৈল ঠাকুরগাঁও এবং প্রকল্প বাস্তবায়ন করেন কৃষি কর্মকর্তা লাইলা আরজুমান বেগম আয়োজনে উপজেলা প্রশাসন ঠাকুরগাঁও।
উক্ত অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বক্তব্য প্রদান করেন।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া, সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সার সরবরাহ করা গেলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবেন।

বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অনিয়মের আশ্রয় নেওয়া যাবে না। সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার পাশাপাশি ডিলারদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
সভায় আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ, মাটির উর্বরতা সংরক্ষণ এবং ফসলের চাহিদা অনুযায়ী সুষম মাত্রায় সার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির গুণাগুণ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে উল্লেখ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে সচেতন করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সার বিতরণ কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সম�
Leave a Reply