
সাগর উপজেলা প্রতিনিধি রানীশংকৈল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এসআরবি’এর রংপুর বিভাগীয় প্রধান লেঃ কর্নেল মুনজুর করিম, পিএসসি,জি+ এডি অধিনায়ক এসআরবি -১৩ রংপুর রাজ দেবোত্তর এস্টেট দুর্গাপূজা মন্দির রাজ বাড়ি দিনাজপুর
রাজবাড়ি প্রাঙ্গণের দুর্গাপূজা মন্দিরে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, উৎসবের সার্বিক পরিস্থিতি তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের পাশে থাকার পাশাপাশি তাঁদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের রাজবাড়ি প্রাঙ্গণের দুর্গাপূজা মন্দিরে উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের সভাপতি মোঃ মাসুদ রানা এবং প্রেসক্লাবের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। এ আমন্ত্রণের মধ্য দিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply