
স্টাফ রিপোর্টার অতুল বসাক
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোঃ সারোয়ার হোসেন এবং রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস ইসরাত জাহান।

পরিদর্শনকালে মন্দিরের সভাপতি তন্ময় বসাক তাঁদের স্বাগত জানান। এ সময় মন্দিরের সার্বিক পরিবেশ, ধর্মীয় কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পরিদর্শনকে কেন্দ্র করে মন্দির সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দৈনিক বাংলা কণ্ঠ
Leave a Reply