1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 5:15 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

*রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026
  • 56 Time View

 

 

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, মাদকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতারের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। রংপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন (৩৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩,রংপুর (এসআরবি-১৩)। গতকাল রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন রংপুর মহানগরীর শালবন শাহীপাড়া এলাকার মোঃ আবু হানিফের ছেলে। তার নামে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অপহরণসহ মোট ২৬ টি মামলা রয়েছে যার মধ্যে হত্যা চেষ্টা ও মারামারি মামলা ০৮ টি, চাঁদাবাজি ০৪ টি, ডাকাতি প্রস্তুতি ০৩ টি, অস্ত্র মামলা ০৬ টি, হত্যা মামলা ০১ টি, অপহরণ মামলা ০১ টি, সন্ত্রাস বিরোধী আইনে ০১ টি, মাদক মামলা ০১ টি এবং দ্রুত বিচার আইনে ০১ টি। এরমধ্যে রংপুর মহানগরীর কোতয়ালী থানার একটি অস্ত্র মামলায় এসআরবি-১৩ তাকে গতকাল মধ্যরাতে গ্রেফতার করে।

 

৩। বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩,রংপুরের একটি চৌকস আভিযানিক দল ১৯ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করে। । উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মেরিল সুমন ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ তৎকালীন র‌্যাব-৫ কর্তৃক গ্রেফতার হয়। ২০১৯ সালে রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান, চাইনিজ কুড়ালসহ তৎকালীন র‌্যাব-১৩ কর্তৃক গ্রেফতার হয়। ২০২৩ সালে, রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে। সর্বশেষ, চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মেরিল সুমন রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় আছে। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্যে এসআরবি-১৩ কার্যালয়ে নেওয়া হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান, সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে।

 

৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে এসআরবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত….

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ১৯/১০/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com