1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 21, 2026, 6:08 pm
শিরোনামঃ
১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন *গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন

ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 56 Time View

 

 

স্টাফ রিপোর্টার অতুল বসাক

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পিপলতলা দুর্গামন্দির পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোঃ সারোয়ার হোসেন ও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইসরাত জাহান। পরিদর্শনকালে তাঁরা মন্দিরের সভাপতি ও সম্পাদক সুজিত পালের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

 

মতবিনিময়কালে জেলা প্রশাসক মন্দিরের সভাপতি ও সম্পাদকের কাছে জানতে চান, পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে কি না এবং পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা দেখা দিয়েছে কি না।

 

জবাবে মন্দিরের সভাপতি ও সম্পাদক জানান, এখন পর্যন্ত পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটেনি। তাঁরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন এবং এ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হননি।

 

এ সময় জেলা প্রশাসক পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মন্দির পরিদর্শন এবং পূজার খোঁজখবর নেওয়ায় মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্টদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মন্দির কমিটির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com