
স্টাফ রিপোর্টার: অতুল বসাক (দৈনিক বাংলা কণ্ঠ)
রাণীশংকৈল, ঠাকুরগাঁও: “ধর্ম যার যার, উৎসব সবার”—এই সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্যাপন করেন শুভ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে ছিল বিদায়ের সুর, ভক্তদের প্রার্থনা এবং আগামী বছরের জন্য আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশা।
দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন।
বিজয়া দশমী উপলক্ষে ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানা ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও নানা আনুষ্ঠানিকতার আনন্দের পাশাপাশি বিদায়ের আবেগ।
শারদীয় দুর্গোৎসবের এই সমাপ্তি মানুষের মধ্যে মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা সবার।
ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করুক—এই প্রত্যাশায় সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা।
ধর্ম যার যার, উৎসব সবার—সম্প্রীতিই হোক আমাদের শক্তি।
Leave a Reply