1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 22, 2026, 9:11 pm
শিরোনামঃ
সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো রাণীশংকৈলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৮ জন

*নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।* 

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 27 Time View

 

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ।

২। নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মকবুল নামের একজনকে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় তিনজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জলঢাকা থানার পুর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মোঃ আবু সাঈদ (২৭), মোঃ জাহাঙ্গীর আলম (৩০) এবং মোঃ তহিদুল ইসলাম (২৬)।

 

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১২ সেপ্টেম্বর, ২০১৬ খ্রিঃ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় চলাচলের রাস্তা ও পূর্ব শত্রুতার জেরে ভুক্তভোগী মকবুল হোসেন (৫৬) প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হলে তার পরিবারের লোকজন ভিকটিমকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগী মকবুল হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন । উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই মোঃ মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ২১)।

 

৪। মামলা দায়েরের পরে, আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্প এবং সিপিএসসি, এসআরবি-১১, নরসিংদী এর একটি যৌথ আভিযানিক দল ২০ অক্টোবর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী পৌরসভার সামনে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার এজাহারনামীয় ০৬নং আসামি মোঃ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করে। একই আভিযানিক দল সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় মাধবদী থানাধীন পাচঁদোনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ঐ হত্যা মামলার এজাহারনামীয় ০৫নং আসামি মোঃ আবু সাঈদ (২৭) কে এবং রাতে মাধবদী নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে এজাহারনামীয় ০৭নং আসামি মোঃ তহিদুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, এই আলোচিত হত্যা মামলার ৪ নং আসামি মোঃ আনারুল ইসলাম (৫০) কে গত ২৯ সেপেটম্বর গ্রেফতার করে এসআরবি-১৩।

 

৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

…মূলকপি স্বাক্ষরিত….

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২১/১০/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com