1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 23, 2026, 11:01 am
শিরোনামঃ
*দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*  ধর্ম যার যার, উৎসব সবার: শুভ বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ১৪৪ ধারা জারিকৃত জমি পরিদর্শন করলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ষ্টাপ রিপোর্টার অতুল বসাক রানীশংকৈল ঠাকুরগাঁও  *নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি।*  রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মুক্তারুল ইসলাম ভুট্টো

*গাইবান্ধায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায়ে একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Thursday, October 22, 2026
  • 34 Time View

 

১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মোঃ হাসিবুল হাসান খান @ শান্ত (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। আজ ভোর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসিবুল সুন্দরগঞ্জ থানাধীন পশ্চিম শিবরাম গ্রামের আবুল কাশেম খানের ছেলে।

 

৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ নারীর সাথে অভিযুক্ত হাসিবুলের সাথে বৈবাহিক সম্পর্ক ছিল। তালাকের মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হলে ভুক্তভোগী তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। সম্পর্ক ছিন্ন করার পরেও অভিযুক্ত হাসিবুল ঐ নারীর সাথে যোগায়োগ করার চেষ্টা করছিল। গত ১৫ জুন, ২০২৬ তারিখ ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং অভিযুক্ত হাসিবুল সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী গত ২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-৩২)।

 

৪। অভিযুক্তকে গ্রেফতারে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর, ২০২৬ তারিখ ভোর ০৪.০৫ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে আসামির নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত মোঃ হাসিবুল হাসান খান @ শান্ত কে গ্রেফতার করা হয়।

 

৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২১/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com