
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রাণীশংকৈল পৌর শহরের কলেজ রুমে কলেজ রোডে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর দিনাজ/১৯।
নির্বাচনে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মান্নান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের নেতৃত্বে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় বিজয়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সাগর।
দৈনিক বাংলা কণ্ঠ নিউজ
Leave a Reply