
১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
২। লালমনিরহাটের আদিতমারীতে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুরনবী (২০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরনবী আদিতমারী থানার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের মোঃ নবিয়ার হোসেনের ছেলে এবং ভুক্তভোগী ঐ নারীর জ্যাঠাতো দেবর।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ নারীর স্বামী তিন বছর ধরে দুবাই প্রবাসী। অভিযুক্ত নুরনবীর বাড়ি ঐ নারীর বাড়ির পাশাপাশি হওয়ায় প্রায় সময়ই নানারকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঐ নারী নুরনবীর প্রস্তাবে রাজি না হওয়ায় সে তার ওপর ক্ষিপ্ত হয়। গত ২০ সেপ্টেস্বর, ২০২৬ তারিখ রাত ০১.০০ ঘটিকার দিকে ঐ নারী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে নুরনবী কৌশলে ঐ নারীর ঘরে প্রবেশ করে লুকিয়ে পড়ে। ঐ নারী ঘরে ফিরে আসলে রাত ০১.৪০ ঘটিকার দিকে নুরনবী ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। গত ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ গৃহবধূ আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-২০)।
৪। মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১২.১০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দীঘলটারী গ্রামের মোঃ ইসলাম (৪৫), পিতা-ওহাব এর বাড়িতে অভিযান পরিচালনা করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুরনবী’কে গ্রেফতার করে।
৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত….
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ০৩/১০/২০২৬ খ্রিঃ।
Leave a Reply