1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
September 4, 2026, 9:46 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর সুপেয় পানির প্রত্যাশায় অনুমোদিত প্রায় ৪৭ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নিয়ে এবার শুরু হয়েছে কৃতিত্বের দাবি-পাল্টা দাবির লড়াই ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন তেরনই নদীতে নিভে গেল দুই শিশুর প্রাণ, রাণীশংকৈলে শোকের ছায়া রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুরির অভিযোগে আদালতে মামলা, ৪ জনের নাম উল্লেখ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু। ‎ রাণীশংকৈলের ভান্ডারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

Reporter Name
  • Update Time : Tuesday, August 5, 2025
  • 136 Time View

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করলো কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) এই আয়োজন উদযাপন করা হয়।

কলকাতার বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কোরান পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ও জুলাই নারীদের ওপর ভিত্তি করে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাঠানো বাণী পাঠ করে শোনান প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করে শোনান প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন।

এরপর জুলাই নিয়ে হয় আলোচনা অনুষ্ঠান। তারপর গানের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com