1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 20, 2026, 7:23 pm
শিরোনামঃ
*গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার।* রাণীশংকৈলে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা *দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি।* সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি রাণীশংকৈলে পাঁচটি দুর্গামন্দির পরিদর্শন করল উপজেলা প্রেসক্লাব, পূজারীদের সঙ্গে মতবিনিময় ঠাকুরগাঁওয়ের পিপলতলা দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক, পূজার সার্বিক খোঁজখবর নিলেন রাণীশংকৈলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন *রংপুরে অভিযান চালিয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁও কেন্দ্রীয় রবীন্দ্র মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও।

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 40 Time View

 

স্টাফ রিপোর্টার: অতুল বসাক |

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইসরাত জাহান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক অতুল বসাক ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এ বছরের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” স্লোগানকে সামনে রেখে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, তাদের শিক্ষা নিশ্চিত করা এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

 

র‍্যালিতে বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুর নিরাপত্তা, কন্যাশিশুর শিক্ষা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা মনে করেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে কন্যাশিশুদের যথাযথ শিক্ষা, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কন্যাশিশুরা উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

কন্যাশিশুর অধিকার রক্ষায় শুধু দিবস উদযাপন নয়, বরং পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করা হয়।

 

আয়োজকদের প্রত্যাশা, জাতীয় কন্যাশিশু দিবসের এ ধরনের কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুর অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাল্যবিবাহমুক্ত, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সবাই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com