1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 2, 2026, 2:22 pm
শিরোনামঃ
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২ চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলের রামরাই বিনোদন পার্কের সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানীকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক ফারুক আহম্মেদের বিরুদ্ধে ক্ষোভ ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। রাণীশংকৈলে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন গাইবান্ধায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। *দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।*

ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 30 Time View

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৮.১৫ ঘটিকায় ঠাকুরগাঁও সদর থানাধীন খোচাবাড়ী বাজার সংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর হতে ঠাকুরগাঁওগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে ০৬ কেজি গাঁজা জব্দসহ টুটন সরকার (৩০), পিতা- মৃত লায়েস সরকার, সাং- বড়লাজাকাটা, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।

৪। পৃথক অপর একটি অভিযানে একই আভিযানিক দল তারিখ ০১ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ০২.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন পাঁচশালা গ্রামের মোঃ নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘরের খাটের নিচে থেকে ২.৫ কেজি গাঁজা জব্দসহ অভিযুক্ত আসামি- মোঃ নবাব আলী (৫৯), পিতা- মোঃ রহিম উদ্দীন কে গ্রেফতার করে।

৫। অপর একটি অভিযানে ০১ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন পূর্ব খড়িবাড়ী (জিনজিনপাড়া) গ্রামের আব্দুল হক (৩১), পিতা-মোঃ আব্দুল কাশেম এর বাড়িতে অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা জব্দ করে এবং বাড়ির মালিক মোঃ আব্দুল হক’কে গ্রেফতার করে।

৬। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানাসমূহে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

..মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ০১/১১/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com