1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 1, 2026, 11:11 am
শিরোনামঃ
*দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপুরের মিঠাপুকুরে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসাামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। সরিষাবাড়ীতে যুব দিবসে যুব সংগঠনের নিবন্ধন সনদ ও ঋণের চেক বিতরণ প্রবাস থেকে মেয়ে ফেরার পর অশ্রুসিক্ত নয়নে দাফন সম্পন্ন হলো ইসলামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জিলের। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ভারতে পলাতক স্বৈরাচারীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ভারতে পলাতক স্বৈরাচারীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে দেশটির সরকার।

প্রবাস থেকে মেয়ে ফেরার পর অশ্রুসিক্ত নয়নে দাফন সম্পন্ন হলো ইসলামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জিলের।

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 17 Time View

নিজস্ব সংবাদ দৈনিক বাংলা কন্ঠ :

জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিল গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে জামালপুর এম এ রশিদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর ছোট ভাই। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর মেয়ে কানাডা প্রবাসী। মেয়ের দেশে ফেরার পর তৃতীয় বারের মতো জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন,রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা
জামালপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com