
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গোলাম রব্বানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগের তীর রাণীশংকৈল উপজেলার সাংবাদিক হিসেবে পরিচিত ফারুক আহম্মেদের দিকে।ফারুক আহমেদ যিনি নিজেকে সাংবাদিক দাবি করেন তার কাজ হচ্ছে শিবদিকে রেস্ট্রি অফিস গেটে বসে জমির দালালি করা জমির দলিল পত্র নিয়ে লোকজন নিয়ে তাকে জমির দালালি করতে দেখা যায়।
অভিযোগকারীদের দাবি, ইউএনও গোলাম রব্বানীকে জড়িয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
স্থানীয় সচেতন মহলের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিকে নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কাম্য নয়।
মোঃ মাহাবুব আলম
জেলা প্রতিনিধি
দৈনিক বাংলা কণ্ঠ
Leave a Reply