1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 2, 2026, 2:20 pm
শিরোনামঃ
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২ চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলের রামরাই বিনোদন পার্কের সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানীকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক ফারুক আহম্মেদের বিরুদ্ধে ক্ষোভ ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। রাণীশংকৈলে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন গাইবান্ধায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। *দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।*

রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 31 Time View

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২৯ অক্টোবর বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোছাঃ মর্জিনা বেগম (৪০) রংপুর কাউনিয়া থানাধীন গোপাল গ্রামের মোঃ মকবুল হোসেন এর স্ত্রী।

৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় এসআরবি-১৩, সদর কোম্পানী রংপুর এর আভিযানিক দল রংপুর জেলার গঙ্গাচড়া থানার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইস্লি গ্রামের আবুল মালেক, পিতা-মৃত বছির মাঝি এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী মোছাঃ মর্জিনা বেগম (৪০), স্বামী-মোঃ মকবুল হোসেন, সাং-গোপাল, ইউপি-কুরপা, থানা-কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

..মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ৩০/১০/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com