
বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সভানেত্রীকে সময় বেধে দিয়েছে মোদী সরকার।
ভারত সরকারের একাধিক সূত্র জানিয়েছে, প্রায় দেড় হাজার মানুষকে হত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে চলে যেতে বলেছে দেশটির সরকার।
এজন্য তৃতীয় কোনো দেশে যেতে তাকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।
ভারত সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন হাসিনা। ইতিমধ্যে আফ্রিকার মরিশাস, মধ্যপ্রাচ্য ও ইউরোপের একাধিক দেশে যোগাযোগ করেছেন হাসিনা।
এরমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তার আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। আর ইউরোপের বেলারুশ ছাড়া অন্য দেশগুলো থেকেও হতাশার বার্তা পেয়েছেন হাসিনা।
ফলে শেষ পর্যন্ত মরিশাস ও বেলারুশের মধ্যে যেকোনো একটি দেশকে বেছে নিতে হতে পারে তাকে।
তবে, ভারতীয় সূত্র জানিয়েছে, বেলারুশের চেয়ে হাসিনার জন্য মরিশাসকে বেশি নিরাপদ ভাবছে ভারত। মোদী সরকারের পক্ষ থেকে হাসিনাকেও জানানো হয়েছে বিষয়টি।
জানা গেছে, অত
Leave a Reply