1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 1, 2026, 11:09 am
শিরোনামঃ
*দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপুরের মিঠাপুকুরে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসাামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। সরিষাবাড়ীতে যুব দিবসে যুব সংগঠনের নিবন্ধন সনদ ও ঋণের চেক বিতরণ প্রবাস থেকে মেয়ে ফেরার পর অশ্রুসিক্ত নয়নে দাফন সম্পন্ন হলো ইসলামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জিলের। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ভারতে পলাতক স্বৈরাচারীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ভারতে পলাতক স্বৈরাচারীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে দেশটির সরকার।

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 3 Time View

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

২। কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে মোঃ দুলাল (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল উলিপুর থানার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে।

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী নাসরিন জাহানের সাথে প্রধান অভিযুক্ত আলমগীরের তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীরের পরিবার ৭০,০০০/- টাকা যৌতুকের জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ দিয়ে আসছিল। নাসরিনের পিতা এর আগে ২৫,০০০/- টাকা যৌতুক দিলেও বাকি ৪৫,০০০/- টাকার জন্য নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গত ২৮ অক্টোবর যৌতুকের টাকা কবে দিবে জানতে চেয়ে ভুক্তভোগী তার পিতাকে ফোন দিলে বাদী নুর ইসলাম ধান কেটে টাকা দিবে বলে তার মেয়েকে জানায়। গত ২৯ অক্টোবর সকাল ০৬.৪০ ঘটিকার সময় নুর ইসলাম সংবাদ পান যে, তার মেয়ে মারা গেছে। সংবাদ পেয়ে ভুক্তভোগীর পরিবার ঘটনাস্থল উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় অভিযুক্ত আলমগীরের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা ভুক্তভোগীর দেহ, পিঠ, গলা ও হাতে মারপিটের আঘাতের চিহ্ন দেখতে পায়। এই ঘটনায় একই তারিখ ভুক্তভোগীর পিতা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১)।

৪। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩, রংপুর কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৮.৪০ ঘটিকার সময় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কেরানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উলিপুর থানার গৃহবধূ হত্যা মামলার ০৩ নং এজাহারনামীয় আসামি মোঃ দুলাল’কে গ্রেফতার করে।

৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩
তারিখ: ০১/১১/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com