1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 4, 2026, 8:36 pm
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে পুলিশের নির্যাতনের অভিযোগ, এমন বাংলাদেশ আমরা চাই না পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, নির্যাতন করা নয়! কিন্তু গত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমল থেকে শুরু হয়েছে পুলিশি নির্যাতন। পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, নির্যাতন করা নয়! কিন্তু গত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমল থেকে শুরু হয়েছে পুলিশি নির্যাতন। এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার চারজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। *দিনাজপুরের বিরামপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত বড়ভাই এটিএম শামসুজ্জামান’কে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক

*দিনাজপুরের বিরামপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত বড়ভাই এটিএম শামসুজ্জামান’কে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 24 Time View

 

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

 

২। দিনাজপুরের বিরামপুরে আবাদি জমিতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বড় দুই ভাই ও সঙ্গীরা মিলে ছোট ভাই মুকুলকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি এ টি এম শামসুজ্জামান (৩৮) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ০৩ নভেম্বর রাতে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামসুজ্জামান বিরামপুর থানার কৃষ্ণচাঁদপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে এবং পলিপ্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী মুকুলের সাথে তার ভাইদের জমি নিয়ে একটি পূর্ব বিরোধ ছিল। পলিপ্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুকুল হোসেন একটি জমি বর্গা নিয়ে চাষ করতেন। একই স্কুলে মুকুলের মেজো ভাই এটিএম শামসুজ্জামান সহকারী শিক্ষক হিসাবে চাকরি করেন। ধৃত শামসুজ্জামান স্কুলের শিক্ষার্থীদের টিফিনের উচ্ছিষ্ট, ছেঁড়া কাগজ ও ময়লা আবর্জনা জড়ো করে মুকুলের ধানের জমিতে ফেলার কারণে ক্ষেতের ক্ষতি হওয়ায় শিক্ষকদের বিষয়টি জানাতে মুকুল গত ০৫ অক্টোবর ঐ স্কুলে যান। এ সময় সহকারী শিক্ষক এটিএম শামসুজ্জামানের সাথে বিষয়টি নিয়ে মুকুল ও তার স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। মুকুল ও তার স্ত্রী সেখান থেকে ফিরে এলেও শিক্ষক এটিএম শামসুজ্জামান ঘটনাটি তার বড় ভাই দেলোয়ার হোসেনসহ পরিবারের অন্যদের জানিয়ে মুকুলের প্রতি ক্ষেপিয়ে তোলেন। ঐদিন রাতে মুকুল ও তার স্ত্রী বাজার থেকে বাড়ি ফেরার সময় বড় ভাই এটিএম শাসুজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যরা সংঘবদ্ধ হয়ে মুকুলকে বেধড়ক মারধর করে। এ সময় মুকুলের স্ত্রী মাহমুদাকেও মারধর করা হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মুকুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ০৯.০০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মুকুলের স্ত্রী বাদী হয়ে গত ০৬ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩)।

 

৪। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ রংপুর কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং সিপিএসসি, রংপুরের একটি যৌথ আভিযানিক দল ০৩ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১২.৪৫ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন উত্তম স্কুল অ্যান্ড কলেজ মোড়ে চেকপোস্ট স্থাপন করে পঞ্চগড় থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো ব-১৫-৩৮১৪ বাস থেকে বিরামপুর থানার ছোটভাই হত্যা মামলার প্রধান আসামি এ টি এম শামসুজ্জামান’কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

..মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩

তারিখ: ০৩/১১/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com