1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 1, 2026, 11:09 am
শিরোনামঃ
*দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপুরের মিঠাপুকুরে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসাামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। সরিষাবাড়ীতে যুব দিবসে যুব সংগঠনের নিবন্ধন সনদ ও ঋণের চেক বিতরণ প্রবাস থেকে মেয়ে ফেরার পর অশ্রুসিক্ত নয়নে দাফন সম্পন্ন হলো ইসলামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জিলের। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জবাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ভারতে পলাতক স্বৈরাচারীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ভারতে পলাতক স্বৈরাচারীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে দেশটির সরকার।

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, October 31, 2026
  • 44 Time View

 

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

 

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ময়না আক্তার (৪৮) ঢাকার দোহার থানার কাজির চর বেপারী বাড়ি এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ময়না আক্তারের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর ৮৭, তারিখ ৩১ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

পরে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com