1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
November 3, 2026, 5:15 pm
শিরোনামঃ
ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮.৫ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। *রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২ চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলের রামরাই বিনোদন পার্কের সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানীকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক ফারুক আহম্মেদের বিরুদ্ধে ক্ষোভ ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি।

*রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 25 Time View

 

 

১। ‘বালাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

 

২। রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ মোঃ মোজাম্মেল হক (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

 

৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০২ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া থানার বনগ্রাম এলাকার জনৈক আব্দুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযুক্ত মোজাম্মেলের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়, মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় মোজাম্মেলকে গ্রেফতার করা হয়।

 

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

..মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩

তারিখ: ০৩/১১/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com