1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 25, 2026, 9:11 am
শিরোনামঃ
*ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মান্নান বিপুল ভোটে নির্বাচিত রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শেষে সাক্ষাৎকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, মেলা বসিয়ে জনবল নেবে ৭০ প্রতিষ্ঠান *রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ১৬৪৮ পিস ইয়াবা, ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিনজনকে গ্রেফতার।* রাণীশংকৈলে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ১৬৪৮ পিস ইয়াবা, ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিজনকে গ্রেফতার।* *দিনাজপুরে আত্মহত্যায় প্ররোচনা মামলায় ০৫ বছর ০১ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* সাংবাদিক মো. মাসুদ রানাকে ‘আসক কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান

রংপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।  

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 46 Time View

 

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

 

২। রংপুর জেলার কোতয়ালী থানায় অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারসহ অভিযুক্ত শ্রী সম্পদ চন্দ্র দাস (২২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শ্রী সম্পদ চন্দ্র দাস (২২) কোতয়ালী থানাধীন কিশামত মাধবপুর গ্রামের শ্রী নরেশ চন্দ্র দাস এর ছেলে।

 

৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় ভুরারঘাট উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর ছাত্রী, বয়স ১৪ বছর। স্কুলে যাওয়া আসার পথে অভিযুক্ত শ্রী সম্পদ চন্দ্র দাস (২২) ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করতো। গত ০৫ জুলাই, ২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম বাদীর বসতবাড়ির সামনে রাস্তায় অবস্থান করলে অভিযুক্ত শ্রী সম্পদ চন্দ্র দাস (২২) কয়েকজন সহযোগীর সহযোগিতায় ঐ স্কুলছাত্রীকে একটি অটোবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২২ জুলাই ২০২৫ তারিখ ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।

 

৪। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ০৬ অক্টেবর, ২০২৬ তারিখ রাত ০৮.৫০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ধূপতারা কালিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালী থানার অপহরণ মামলার এজহারনামীয় ১নং আসামি শ্রী সম্পদ চন্দ্র দাস (২২), পিতা- শ্রী নরেশ চন্দ্র দাস, সাং- কিশামত মাধবপুর (দুর্গাপুর) থানা- কোতয়ালী (সদর), জেলা- রংপুর’কে গ্রেফতারপূর্বক তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

৫। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাইল: ০১৭৭৭৭১১৩০৩

তারিখ: ০৮/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com