1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 31, 2026, 6:05 am
শিরোনামঃ
মোহাম্মদপুর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন মোহাম্মদ আইয়ুব আলী খান ———: মোহাম্মদপুর থানা যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত তালিকা জমা দিলেন মোহাম্মদ আইয়ুব আলী খান ———: বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলের “টিম ম্যানেজার” হিসেবে দায়িত্ব পালন করছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ভোট বর্জন করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি: দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো উপনির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নেই, উদ্বেগ জামায়াত প্রার্থীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস

Reporter Name
  • Update Time : Thursday, October 29, 2026
  • 25 Time View

মাসুদ রানা নিজস্ব সংবাদ :
নরসিংদীর রায়পুরায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ ইসমাইল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রায়পুরা থানার রতনপুর এলাকায় জামাল মিয়ার গ্যারেজের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) টি.এম. ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রতনপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নুরুল ইসলাম এবং মাতার নাম রোকেয়া বেগম।
অভিযানে ৭০ কেজি গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরোনো টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৪২১৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত নরসিংদী গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com