
১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
২। দিনাজপুরের পার্বতীপুরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেন (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব পার্বতীপুর থানার পূর্ব শুকদেবপুর নায়াপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত প্রতিবেশী বিপ্লবের সাথে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ আগস্ট, ২০২৬ তারিখ সন্ধ্যার দিকে অভিযুক্ত বিপ্লব ঐ কিশোরীকে একটি চিঠি দিয়ে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যাওয়ার জন্য বলে। বিপ্লবের চিঠি পেয়ে ঐ কিশোরী সেদিন রাত ০২.০০ টার দিকে আমবাগানে গেলে অভিযুক্ত বিপ্লব বিয়ের প্রলোভনে ঐ কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-২৯)।
৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ২৪ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসমি মোঃ বিপ্লব হোসেনকে গ্রেফতার করে।
৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
…মূলকপি স্বাক্ষরিত…
মুহম্মদ মনিরুজ্জামান
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)
অধিনায়কের পক্ষে
তারিখঃ ২৫/১০/২০২৬ ইং।
Leave a Reply