1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 27, 2026, 7:03 pm
শিরোনামঃ
রাণীশংকৈলের শিবদিঘিতে সাংবাদিকতার আড়ালে জমির দালালির অভিযোগ *নীলফামারীর সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে সৈয়দপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরের মিঠাপুকুরে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

*গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 3 Time View

 

১। বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ।

 

২। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির বিরোধে জহুরুল প্রধান নামের এক বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ছানোয়ার হোসেন আকন্দ(৫৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছানোয়ার গোবিন্দগঞ্জ থানাধীন চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।

 

৩। মামলার এজাহার থেকে জানা যায়, নিহত জহুরুল প্রধানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ছানোয়ার আকন্দের পরিবারের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ করা হয়। গত ০৭ অক্টোবর সকালে ছানোয়ারের পরিবারের লোকজন জহুরুলের জমিতে মসজিদের সীমানা প্রাচীর স্থাপন করার জন্য খুঁড়তে থাকে। এ সময়, নিহত জহুরুল অভিযুক্তদের জমি খুঁড়তে বন্ধ করতে বলায় তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে, অভিযুক্তরা জহুরুলের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। জহুরুলের স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ০৮ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪)।

 

৪। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে এসআরবি-১৩ রংপুর কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১২.৪৫ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন থৈকোড়ের পাড়া গ্রামের জনৈক বাবু মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করে গাইবান্ধার জহুরুল প্রধান হত্যা মামলার প্রধান আসামি মোঃ ছানোয়ার হোসেন আকন্দ কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত….

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২৬/১০/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com