1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 28, 2026, 11:17 pm
শিরোনামঃ
নীলফামারীর সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুরের কারখানায় এসআরবি-১৩ এবং উপজেলা প্রশাসনের অভিযান; ভ্রাম্যমাণ আদালতে ০২ টি প্রতিষ্ঠানকে ১,৫১,০০০/- টাকা জরিমানা। লালমনিরহাটে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১২২ বোতল এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জন গ্রেফতার।* *নীলফামারীর সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে সৈয়দপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাজধানীর আদাবরে বাসা থেকে বের হয়ে গৃহবধূ পলাতক থানায় স্বামীর জিডি ঢাকার আদাবরে গৃহবধূ পালাতকের অভিযোগ, জমির দলিল ও ব্যাংকের চেক নিয়ে যাওয়ার দাবি। ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ

লালমনিরহাটে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১২২ বোতল এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জন গ্রেফতার।*

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 14 Time View

 

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। লালমনিরহাটের হাতীবান্ধা এবং কালীগঞ্জে পৃথক অভিযানে ১২২ বোতল এসকাফ এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ০৬ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

 

৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল ২৭ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.১০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন মিলন বাজারে মোঃ মাজেদুল ইসলাম এর মুদি দোকানে অভিযান পরিচালনা করে চার বোতল এসকাফ সিরাপ জব্দ করে। এসময়, দোকানের মালিক মোঃ মাজেদুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল কাদের, গ্রাম-পূর্ব সারডুবি, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করা হয়।

 

৪। পৃথক অপর একটি অভিযানে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৮ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ আয়নাল শেখ (৪২), পিতা- মৃত আব্দুল শহিদ শেখ এর বাড়িতে তল্লাশী করে খাটের নিচে থেকে ৪৭ বোতল এসকাফ এবং ৪.৫ লিটার খোলা (লুজ) এসকাফ সিরাপ জব্দ করে। এসময়, রুদ্রেশ্বর গ্রামের মৃত আব্দুল শহিদ শেখের ছেলে মোঃ আয়নাল শেখ (৪২) এবং মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ রব্বানি (৩৩)কে গ্রেফতার করা হয়।

৫। অপর একটি অভিযানে একই তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর আভিযানিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর খামারভাতি গ্রামের আবু তাহেরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭১ বোতল এস্কাফ জব্দসহ ঐ গ্রামের মোঃ আবু তাহের (২৯), পিতা-গোলাম মোস্তফা, মোঃ শামীম (২৩), পিতা-মোঃ আলমাস আলী এবং মোঃ মশিয়ার (২৩), পিতা-আঃ মান্নান’দের গ্রেফতার করা হয়।

৬। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

 

…মূলকপি স্বাক্ষরিত…

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক

(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবা-০১৭৭৭৭১১৩০৩

তারিখ- ২৮/১০/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com