1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 26, 2026, 4:30 pm
শিরোনামঃ
*রংপুরের মিঠাপুকুরে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা *ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মান্নান বিপুল ভোটে নির্বাচিত রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শেষে সাক্ষাৎকার

*ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026
  • 37 Time View

 

 

১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান সাগর (২৮) কে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ । গতকাল ২৩ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান সাগর দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন নতুন বাজার এলাকার হাজীর উদ্দিন এর ছেলে।

 

৩। মামলার এজাহার থেকে জানা যায় , ভুক্তভোগী ঐ নারীর সাথে অভিযুক্ত মাহমুদুল হাসান সাগরের ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় ০৭ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্কের সুবাদে আসামি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ০১/০৫/২০২৬ তারিখ হতে ০৮/০৫/২০২৬ তারিখ পর্যন্ত আসামি তার মিরপুরের ভাড়া বাসায় ভিকটিমকে স্ত্রী পরিচয় দিয়ে একসাথে বসবাস করে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ভিকটিম বিয়ের কথা বললে আসামি টালবাহানা শুরু করে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। গত ২০/০৬/২০২৬ ইং তারিখ ভুক্তভোগী ঐ নারী অভিযুক্ত সাগরের বাসায় গিয়ে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ের করবে না বলে জানায় এবং ভুক্তভোগীকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পর মারলে ভিকটিম ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে, ভুক্তভোগী ঐ নারী বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন( মামলা নং২৯)।

 

৪। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১১.৪০ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার আসামি মাহমুদুল হাসান সাগর কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২৪/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com