1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 28, 2026, 10:12 pm
শিরোনামঃ
নীলফামারীর সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুরের কারখানায় এসআরবি-১৩ এবং উপজেলা প্রশাসনের অভিযান; ভ্রাম্যমাণ আদালতে ০২ টি প্রতিষ্ঠানকে ১,৫১,০০০/- টাকা জরিমানা। লালমনিরহাটে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১২২ বোতল এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জন গ্রেফতার।* *নীলফামারীর সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে সৈয়দপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাজধানীর আদাবরে বাসা থেকে বের হয়ে গৃহবধূ পলাতক থানায় স্বামীর জিডি ঢাকার আদাবরে গৃহবধূ পালাতকের অভিযোগ, জমির দলিল ও ব্যাংকের চেক নিয়ে যাওয়ার দাবি। ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ

*গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 8 Time View

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

 

২। গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভা এলাকা থেকে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম (২৩) কুপতলা ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

 

৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.১৫ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভাস্থ প্রধান ডাকঘর সংলগ্ন নতুন ব্রীজের পশ্চিম পাশে সীমান্ত দাসের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময়, ধৃত আসামি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২৭/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com