1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 30, 2026, 2:11 am
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ভোট বর্জন করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি: দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো উপনির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নেই, উদ্বেগ জামায়াত প্রার্থীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক বয়সের ভারে ন্যুব্জ নুরজাহান, ভাতিজির সহায়তায় দিলেন ভোট কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির ঘটনায় প্রধান আসামি প্রতারক আঃ সালামকে রংপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ । নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস

*গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 51 Time View

 

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

 

২। গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভা এলাকা থেকে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম (২৩) কুপতলা ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

 

৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.১৫ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভাস্থ প্রধান ডাকঘর সংলগ্ন নতুন ব্রীজের পশ্চিম পাশে সীমান্ত দাসের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময়, ধৃত আসামি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২৭/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com