1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 30, 2026, 2:09 am
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী ভোট বর্জন করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি: দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো উপনির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নেই, উদ্বেগ জামায়াত প্রার্থীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক বয়সের ভারে ন্যুব্জ নুরজাহান, ভাতিজির সহায়তায় দিলেন ভোট কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির ঘটনায় প্রধান আসামি প্রতারক আঃ সালামকে রংপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ । নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুরের কারখানায় এসআরবি-১৩ এবং উপজেলা প্রশাসনের অভিযান; ভ্রাম্যমাণ আদালতে ০২ টি প্রতিষ্ঠানকে ১,৫১,০০০/- টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 41 Time View

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, বাজার সিন্ডিকেট ভঙ্গ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে।

২। এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সৈয়দপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ইং ২৮/১০/২৬ তারিখ বিকাল ১৪.০০ ঘটিকা হতে বিকাল ১৬.৫০ ঘটিকা পর্যন্ত নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড বাঁশবাড়ী বটগাছ এলাকায় অনুমতি বিহীন মানহীন ভেজাল চিপস এবং চানাচুরের ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ফ্যাক্টরী পরিচালনাকারী ১। মোঃ নওশাদ গোল্ডেন(৪৫), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং- বাঁশবাড়ী, ২। মোঃ আকরাম খান(২৭), পিতা-মোঃ আসলাম, সাং- নতুন বাবুপাড়া‘দ্বয়কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ৫৩ ধারায় নগদ ১,৫০,০০০/- টাকা জরিমানা এবং সরকারী কাজে বিলম্ব করিয়ে বাধাদানকারী ৩। মোঃ রাশেদ করিম(২৭), পিতা- মোঃ জাহিদ, সাং- বাঁশবাড়ী সর্ব থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী‘কে নগদ ১০০০/- টাকাসহ সর্বমোট ১,৫১,০০০/- টাকা জরিমানা করা হয়।

৩। এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, জ্বালানী তেলের ওজনে কারচুপি এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ২৮/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com