1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 25, 2026, 3:04 pm
শিরোনামঃ
*ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা *ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মান্নান বিপুল ভোটে নির্বাচিত রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শেষে সাক্ষাৎকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, মেলা বসিয়ে জনবল নেবে ৭০ প্রতিষ্ঠান *রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির পৃথক অভিযানে ১৬৪৮ পিস ইয়াবা, ১১,১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিনজনকে গ্রেফতার।*

*দিনাজপুরের চিরিরবন্দরে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত চাচা শ্বশুরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।*

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026
  • 79 Time View

 

 

১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

২। দিনাজপুরের চিরিরবন্দরে এক বিধবা নারীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ শাহিন (৪৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন চিরিরবন্দর থানার ফলিমারী বজরারডাঙ্গা গুচ্ছগ্রামের মৃত রইস উদ্দীনের ছেলে এবং ভুক্তভোগী ঐ নারীর চাচাশ্বশুর।

 

৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে তার দুই বাচ্চা নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। অভিযুক্ত শাহীন ঐ নারীর চাচাশ্বশুর হয়। দীর্ঘদিন পর প্রবাসী থেকে সম্প্রতি দেশে এসে আসামি শাহিন ঐ নারীকে নানারকম কু-প্রস্তাব দিত এবং পারিবারিক সহায়তা দেওয়াসহ নানারকম প্রলোভন দেখাত। গত ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় অভিযুক্ত শাহিন ঐ নারীর বাড়িতে এসে তাকে ডাক দেয়। ঐ নারী শাহিনের কথা শুনে ঘরের বাইরে আসা মাত্রই জোর করে বাড়ির খড়ির ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং কাউকে বললে তার সন্তানদের মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপরে, অভিযুক্ত শাহিন ঐ নারীকে আরো একাধিকবার ধর্ষণ করে। গত ১৯ মার্চ, ২০২৬ তারিখে মামলার অপর অভিযুক্ত সুফিয়ান অভিযুক্ত শাহিনের কথা বলে ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। গত ১১ এপ্রিল,২০২৬ তারিখ মামলার আরেক অভিযুক্ত মেহেরাব আলী ঐ নারীর বাড়িতে প্রবেশ করে এবং আগের দুই আসামির কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় গত ০৯ জুলাই, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ নারী চিরিরবন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১১)

 

৪। মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ০২ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম রোড এলাকায় অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানার গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ শাহিনকে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত….

বিপ্লব কুমার গোস্বামী

অতিরিক্ত পুলিশ সুপার

সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)

অধিনায়কের পক্ষে

মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩

তারিখঃ ০৩/১০/২০২৬ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com