1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. info.masudasian@gmail.com : dailybanglakontho :
  3. ujjalujjal01765@gmail.com : Ujjal :
October 27, 2026, 7:05 pm
শিরোনামঃ
রাণীশংকৈলের শিবদিঘিতে সাংবাদিকতার আড়ালে জমির দালালির অভিযোগ *নীলফামারীর সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে সৈয়দপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *রংপুরের মিঠাপুকুরে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *ঢাকার মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।* *কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *দিনাজপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি।* *ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

*রংপুরের মিঠাপুকুরে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।*

Reporter Name
  • Update Time : Monday, October 26, 2026
  • 40 Time View

 

 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

২। রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোছাঃ দুলালী বেগম (৩৬), মোঃ হারুনুর রশিদ (৩৫), মোঃ রিপন (১৯) এবং মোছাঃ ফেরদৌসী বেগম (৩৪)।

৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৫ অক্টোবর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইসলামপুর টোলপ্লাজা সংলগ্ন প্রাণ ডেইরি হাবের সামনে পাকা রাস্তার উপর হানিফ পরিবহণের ঢাকা মেট্রো-ব-১২-৫৫৫৩ রেজিস্ট্রেশন নাম্বারযুক্ত একটি বাসে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন জব্দ করে। এসময়, পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখার অপরাধে ঐ চারজনকে গ্রেফতার করা হয়।

 

৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

…মূলকপি স্বাক্ষরিত…

মুহম্মদ মনিরুজ্জামান

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত)

অধিনায়কের পক্ষে

তারিখঃ ২৬/১০/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com